প্রতিবেদক, রাজনীতি ডটকম

১৬২টি সংস্কার প্রস্তাবের মধ্যে যে ৮৪টিতে রাজনৈতিক দলগুলো ভিন্নমতসহ (নোট অব ডিসেন্ট) একমত হয়েছে, সেগুলো রেখেই রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, রাজনৈতিক দলগুলো এই সনদে সই করলে আর আদালতে সনদ নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জুলাই সনদের এই ‘চূড়ান্ত ভাষ্য’ পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো ছাড়াও এতে রয়েছে পাটভূমি, যেখানে ১৯৪৭ সাল থেকে শুরু করে গত বছরের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
এর বাইরে সাত দফা অঙ্গীকার নামাও রয়েছে জুলাই সনদে। সে অংশেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, তারা এই সনদটি পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। সনদটির সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং সংবিধানের তফসিলে সনদটি যুক্ত করার কথাও বলা হয়েছে।
অঙ্গীকারে আরও বলা হয়েছে, সবার ঐকমত্য হওয়া অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে।
এই সনদে সই করার জন্য জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে দুজন ব্যক্তির নাম কমিশনে পাঠাতে বলা হয়েছে।
এর আগে সবশেষ জুলাই সনদের চূড়ান্ত সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে মতামতের জন্য ২২ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। তখন আবার দলগুলো ভিন্নমত জানায় ওই খসড়ার ওপর।
সেগুলো সমন্বয় করে চূড়ান্ত খসড়া ৪ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোকে সই করার জন্য দেওয়ার কথা ছিল। সেটি দেওয়া হলো এক সপ্তাহ পরে।
জুলাই সনদের এই চূড়ান্ত ভাষ্য পুরোটা দেখুন এখানে—

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও
১২ ঘণ্টা আগে
রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
১২ ঘণ্টা আগে
কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ
১৫ ঘণ্টা আগে
পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে