প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোরবানির পশুবাহী যানবাহনে ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু হচ্ছে এবং অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া কোরবানির সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ মে) আসন্ন ঈদুল আজহা নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ঈদের সার্বিক নিরাপত্তা ও পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নম্বরটি ব্যবহার করতে হবে। ভুক্তভোগীদের এই নাম্বারে ফোন দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে বিশেষ মনিটরিং সেল কাজ করবে। তিনি জানান, এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ইতোমধ্যে ২০ কোটি টাকা বরাদ্দ করেছে। পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বুথ স্থাপন করা হবে।
পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের ছুটির আগেই সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ এবং বিকেএমইএর নেতৃবৃন্দ একমত হয়েছেন। শ্রমিকদের পাওনা পরিশোধে যেন কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

২০০২ সালে রুনা খান গড়ে তোলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। এরপর থেকে এটি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে দুর্গম, নদীভাঙনপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে বহুল পরিচিত হয়ে ওঠে চরাঞ্চলের মানুষদের চিকিৎসার জন্য বড় নৌকা দিয়
৫ ঘণ্টা আগে
সার্জিও গোর লিখেছেন, এ সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও একটি অবিশ্বাস্য চুক্তি করেছেন। বাংলাদেশ আরও বোয়িং বিমান কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।
৭ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
৭ ঘণ্টা আগে
বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
৭ ঘণ্টা আগে