প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে স্থগিত হলো ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পের’ কোরবানি। কেরানীগঞ্জের ক্রেতার কাছ থেকে মহিষটি ফিরিয়ে এনে আবারও নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।
বুধবার (২৭ মে) গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’-কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া এগ্রো ফার্মে’ বড় হওয়া প্রায় ৭০০ কেজি ওজনের অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও রয়টার্সেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গোলাপি ত্বক ও মাথায় লম্বা সোনালি লোমের কারণে অনেকের কাছে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মনে হওয়ায় মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। ভাইরাল হওয়ার পর দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করছেন।
রাজনীতি/এসআই

বাংলাদেশকে চুক্তিতে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে তা জানানো হবে। বর্তমানে এ বিষয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের সব দ্বিপক্ষীয় অংশীদারের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
১২ ঘণ্টা আগে
দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আসনগুলোর সীমানায় অন্তর্ভুক্ত করেই এ সংশোধন আনা হয়েছে।
১২ ঘণ্টা আগে
মানবাধিকার কমিশন বিল নিয়ে আয়োজিত বৈঠক বর্জনের পর এবার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনার শুরুতেই সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। ওয়াকআউট করা দুই সদস্য হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আবদুল বাতেন।
১৩ ঘণ্টা আগে
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৪ ঘণ্টা আগে