নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২১: ৩৫
বালিকাদের ফুটবলে শিরোপাজয়ী রংপুর অঞ্চলের কিশোরী ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

শিশু-কিশোরদের প্রতি নিজেদের কখনো ছোট না ভেবে আত্মবিশ্বাসের সঙ্গে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “নিজেদের ছোট ভাববে না, নিজেদের গড়ে তোলো। তাহলেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।”

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হওয়া এ প্রতিযোগিতার এ দিন জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে বিকেল ৪টায় তিনি মাঠের পাশে বসে বালিকাদের ফুটবল ফাইনাল উপভোগ করেন।

ফাইনালে রংপুর অঞ্চলের কিশোরী ফুটবলাররা ৪-০ গোলে রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে বালকদের ফুটবল ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট অঞ্চল।

বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারো, তাহলেই আমরা ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলতে পারব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজ গ্যালারিতে বসে থাকা হাজার হাজার ছোট বন্ধুর মধ্য থেকেই একজন ভালো ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় বেরিয়ে আসবে।”

শিশু-কিশোরদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি সংবাদমাধ্যমের প্রতি এ আয়োজনের খবরকে প্রধান শিরোনাম হিসেবে প্রকাশের অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, “আজকে যে প্রতিযোগিতাটা আপনারা দেখে গেলেন, এই প্রতিযোগিতাই বাংলাদেশের ভবিষ্যৎ।”

শিশু-কিশোরদের শিক্ষা ও বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার বিদ্যালয়ের সমস্যা সমাধান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করছে। পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, “আমরা দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি। কিন্তু সেই কাজ সফল হবে তখনই, যখন তোমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবে। তোমরা যদি নিজেদের গড়ে তুলতে পারো, তাহলে আমরাও বাংলাদেশকে গড়ে তুলতে পারব।”

এরপর গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, “বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? আমার সঙ্গে আছো তোমরা? কারা বাংলাদেশকে গড়ে তুলতে চাও? হাত তোলো।” এ সময় গ্যালারিতে উপস্থিত হাজারো কিশোর-কিশোরী একসঙ্গে হাত উঁচু করলে তাদের ধন্যবাদ জানান তিনি।

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই দেশটা আমাদের সবার। এ দেশের আলো, বাতাস ও পরিবেশ আমরা সবাই মিলে ঠিক রাখলে তবেই সুন্দর পরিবেশে বাস করতে পারব। তোমরা সুন্দরভাবে বড় হতে পারবে, ভালোভাবে পড়াশোনা করতে পারবে।”

পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে-সেখানে বর্জ্য না ফেলা এবং অন্যরাও যাতে পরিবেশ নষ্ট না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, “কেউ যদি পুকুর, নদী বা খালে ময়লা ফেলে, তাহলে তোমরা বন্ধুদের নিয়ে সম্ভব হলে তা পরিষ্কার করবে। আমাদের নদী ও পুকুরের পানি পরিষ্কার রাখতে হবে, যাতে মানুষ সেখানে সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং পরিবেশ সুস্থ থাকে।”

প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাড়ি কিংবা স্কুলের আশপাশে সবাইকে একটি করে গাছ রোপণ করতে হবে।

পশু-পাখির প্রতিও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সমাজে কিছু মানুষ প্রকৃতি ও পশুপাখির প্রতি নির্দয় আচরণ করে। আমি আমার ছোট বন্ধুদের অনুরোধ করব, আমাদের আশপাশের কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগলসহ সব ধরনের প্রাণীকে দেশের সম্পদ হিসেবে বিবেচনা করে তাদের যত্ন নেবে।”

এ সময় উপস্থিত কিশোর-কিশোরীরা সমস্বরে ‘হ্যাঁ’ বলে সাড়া দেয়।

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আঞ্চলিক পর্যায়ে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলো রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এইচএসসি কেন্দ্রে প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

বিষয়টি পরীক্ষার্থীদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

৩ ঘণ্টা আগে

৩ শর্তে দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

সরকার হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করেছে। শর্তগুলো হলো— ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হব

৪ ঘণ্টা আগে

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।

৪ ঘণ্টা আগে

দাবি না মানলে ২৩ আগস্ট থেকে সিএনজি পাম্প বন্ধ: মালিক সমিতি

সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়া বন

৫ ঘণ্টা আগে