৩২ শতাংশ মানুষ ডিসেম্বরের আগে নির্বাচন চায়: গবেষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ৩২ শতাংশ মানুষ। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন চায় ১২ শতাংশ এবং জুনের মধ্যে নির্বাচন চায় ১১ শতাংশ মানুষ। আগামী বছরের ডিসেম্বরে অথবা তার পরে নির্বাচন চায় ২৫ শতাংশ মানুষ।

দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ওপর চালানো এক জরিপে এ ফলাফল উঠে এসেছে। ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় এ জরিপ পরিচালনা ও গবেষণা করেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।

সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা জুলাই- ২০২৫’ শীর্ষক এ জনমত জরিপের ফলাফল তুলে ধরেন বিআইজিডির ফেলো অব প্র্যাক্টিস সৈয়দা সেলিনা আজিজ। ভয়েস ফর রিফর্মের কো-কনভেনার এ কে এম ফাহিম মাশরুরের সভাপতিত্বে ও বিআইজিডি এর অপারেশনস, স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টনারশিপের পরিচালক মেহনাজ রব্বানীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো মিরাজ এম হাসান ও আসিফ শাহান।

সৈয়দা সেলিনা আজিজ জানান, তৃতীয়বারের মতো এ মতামতভিত্তিক জরিপ পরিচালনা করা হয়েছে। এ জনমত জরিপের উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে নাগরিকদের মতামত জানা, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নাগরিকদের মূল্যায়ন করা, তরুণদের রাজনৈতিক দল বিষয়ে নাগরিকদের ধারণা এবং মতামত জানা এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে মানুষের ভাবনা জানা।

তিনি আরও জানান, চলতি বছরের ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পরিচালনা করা এ জরিপে ৯ হাজার ২০৩ জনকে টেলিফোন করা হয়। যার মধ্যে ৫ হাজার ৪৮৯ জন উত্তর দিতে রাজি হয়। উত্তরদাতাদের ৪৭ শতাংশ নারী এবং ৫৩ শতাংশ পুরুষ। এর মধ্যে ৭৩ শতাংশ গ্রামে এবং ২৭ শতাংশ শহরে বসবাস করে।

গবেষণার ফলাফল তুলে ধরে সৈয়দা সেলিনা আজিজ বলেন, ২০২৪ সালের আগস্টে আমরা একই ধরনের একটি জনমত জরিপ করেছিলাম। সে সময় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের যে আশাবাদ ছিল তা ক্রমশ কমেছে। বর্তমানে ৪২ শতাংশ মানুষ মনে করে রাজনৈতিকভাবে দেশ সঠিক পথে এগোচ্ছে। যা ২০২৪ সালের আগস্টে ছিল ৭১ শতাংশ। এছাড়া সে সময় অর্থনৈতিকভাবে দেশ সঠিক পথে চলছে মনে করা মানুষের হার ৬০ শতাংশ থেকে কমে ৪৫ শতাংশে এসেছে।

তিনি আরও জানান, দেশের বর্তমান প্রধান সমস্যা হিসেবে ১৫ শতাংশ মানুষ অর্থনীতি ও ব্যবসায় মন্দা, ১৪ শতাংশ মানুষ আইনশৃঙ্খলার অবনতি, ১৩ শতাংশ মানুষ রাজনৈতিক অস্থিরতা, নয় শতাংশ মানুষ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ১৮ শতাংশ মানুষ নির্বাচিত সরকার না থাকা, এক শতাংশ মানুষ গণতন্ত্র না থাকাকে দায়ী করেছেন। এছাড়া উত্তর দিতে চাননি দুই শতাংশ মানুষ, উত্তর জানেন না নয় শতাংশ মানুষ এবং অন্যান্য উত্তর দিয়েছেন ১৮ শতাংশ মানুষ।

বেশিরভাগ মানুষ সংস্কার সম্পর্কে সচেতন ও নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার চান বলে জানিয়েছেন সৈয়দা সেলিনা আজিজ। তিনি বলেন, জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ উত্তরদাতা ভালো মতো সংস্কার করে তারপর নির্বাচন চায়, ১৭ শতাংশ উত্তরদাতা চায় কিছু জরুরি সংস্কার করে নির্বাচন, সংস্কার বাদ দিয়ে নির্বাচন চায় ১৪ শতাংশ মানুষ। এ বিষয়ে কোনো ধারণা ছিল না ১৩ শতাংশ উত্তরদাতার এবং চার শতাংশ কোনো উত্তর দিতে চাননি।

তিনি আরও জানান, জরিপে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চেয়েছেন ৩০ শতাংশ, আইন ও বিচার ব্যবস্থার উন্নতি চেয়েছেন ১৬ শতাংশ, নিরাপত্তা নিশ্চিত চেয়েছেন ১১ শতাংশ, অর্থনীতি/ব্যবসা চাঙ্গা চেয়েছেন ১৬ শতাংশ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমুক তা চেয়েছেন ১৩ শতাংশ, বেকারত্ব কমুক চেয়েছেন ১০ শতাংশ, রাজনৈতিক অস্থিরতা ও অসহনশীলতা কমুক চেয়েছেন ১৯ শতাংশ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার চেয়েছেন ১৯ শতাংশ, দুর্নীতি দমন করা হোক চেয়েছেন ১৭ শতাংশ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চেয়েছেন ১৪ শতাংশ।

জরিপে মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন ৮০ শতাংশ মানুষ। এর মধ্যে ৮০ শতাংশ পুরুষ এবং ৭৯ শতাংশ নারী। মেয়েদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন ৫৬ শতাংশ মানুষ। এর মধ্যে ৫১ শতাংশ পুরুষ ও ৬২ শতাংশ নারী। রাতে চলাচলে নিরাপত্তাহীনতার কথা বলেছেন ৬১ শতাংশ। এর মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও ৬৬ শতাংশ নারী। পোশাকের জন্য রাস্তা-ঘাটে হয়রানির কথা বলেছেন ৬৭ শতাংশ। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৭১ শতাংশ নারী।

সৈয়দা সেলিনা আজিজ বলেন, নির্বাচন নিয়ে ভাবনায় চলতি বছরের ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছেন ৩২ শতাংশ, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছেন ১২ শতাংশ, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন চেয়েছেন ১১ শতাংশ, আগামী বছরের ডিসেম্বরে বা তার পরে নির্বাচন চেয়েছেন ২৫ শতাংশ। এ ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দুই শতাংশ, উত্তর জানেন না ১৬ শতাংশ এবং অন্যান্য উত্তর দিয়েছেন তিন শতাংশ উত্তরদাতা।

তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ৭০ শতাংশ উত্তরদাতা এবং ১৫ শতাংশ উত্তরদাতা মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে না। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চেয়েছেন ১২ শতাংশ উত্তরদাতা, জামায়াত ইসলামীকে ভোট দিতে চেয়েছেন ১০ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা, আওয়ামী লীগকে ভোট দিতে চেয়েছেন ৭ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দিতে চেয়েছেন ২ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা, জাতীয় পার্টিকে ভোট দিতে চেয়েছেন শূন্য দশমিক তিন শতাংশ উত্তরদাতা, অন্যান্য ইসলামী দলকে ভোট দিতে চেয়েছেন শূন্য দশমিক সাত শতাংশ উত্তরদাতা, অন্যান্য দলকে ভোট দিতে চেয়েছেন এক দশমিক আট শতাংশ উত্তরদাতা। তবে সবচেয়ে বেশি ৪৮ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। এ ছাড়া ভোট দেবেন না বলে জানিয়েছেন এক দশমিক সাত শতাংশ উত্তরদাতা এবং উত্তর দিতে চাননি ১৪ দশমিক চার শতাংশ উত্তরদাতা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৪ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৫ ঘণ্টা আগে

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

৬ ঘণ্টা আগে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৭ ঘণ্টা আগে
Advertisement