প্রতিবেদক, রাজনীতি ডটকম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে। চীনে যাওয়ার কথা ছিল তার। ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (৩ মে) বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় নজরুল ইসলাম মিঠুকে। এ দিন ছিল ‘প্রেস ফ্রিডম ডে’ বা ‘মুক্ত গণমাধ্যম দিবস’। এমন একটি দিনে একজন সাংবাদিককে বিদেশে যেতে বাধা দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি করেছে।
নজরুল ইসলাম মিঠু জার্মান নিউজ এজেন্সি ডিপিএর বাংলাদেশ করেসপনডেন্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মিঠু বর্তমানে ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নজরুল ইসলাম মিঠু গণমাধ্যমকে বলেন, চীনে যাওয়ার জন্য বোর্ডিং পাস সংগ্রহের পর ইমিগ্রেশন কাউন্টারে তাকে থামানো হয়। ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে নানা প্রশ্ন করেন। পাসপোর্ট ও কাগজপত্র যাচাইয়ের পর শেষ পর্যন্ত তাকে চীনের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
পরে নজরুল ইসলাম মিঠু নিজেই ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে বিমানবন্দরে তাকে আটকে দেওয়ার পুরো ঘটনাটি বর্ণনা করেছেন। একজন পুলিশ সুপারের রুমে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে জানিয়ে তিনি লিখেছেন, প্রায় এক ঘণ্টা ধরে আমি অপেক্ষা করলাম। ফ্লাইট ছাড়ার সময়ও হয়ে যাচ্ছিল। আমি আবার এসপির কাছে গেলাম। তার কাছে আমার অবস্থান জানতে চাইলাম। তিনি দোহাই দিয়ে বললেন, আপনার বিরুদ্ধে আমাদের কাছে কিছু নেই। তবে এজেন্সি হয়তো আপনাকে যেতে দেবে না, অন্তত আজ সম্ভবনা কম। তাদের হয়তো আপত্তি আছে।
মিঠুর অভিযোগ, তাকে বিদেশে যেতে বাধা দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ বিষয়ে কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কোনো কারণ না দেখিয়ে আমাকে বিমানবন্দরে আটকে দেওয়া— এটি আমার চলাচলের মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন, পাশাপাশি এটি আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার ১৩ নম্বর অনুচ্ছেদেরও লঙ্ঘন।’
এ বিষয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
৮ ঘণ্টা আগে
তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’
৮ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।
৯ ঘণ্টা আগে
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।
৯ ঘণ্টা আগে