প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি হলে নির্বাচনের সংশয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কেন আস্থা তৈরি হয়নি সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, মানুষের মাঝে আস্থার অভাব আছে কি না আমি জানি না। তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রকম অনৈক্য থাকে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে, ওটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এসব সংশয় খুব দ্রুত কেটে যাবে আশা করি।
নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব কি এ সরকারের নয়, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার তো চেষ্টা করছে।

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
৩ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে এর কার্যক্রম শুরু হবে।
৫ ঘণ্টা আগে