প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন কুমিল্লা-৬ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তার এ বক্তব্য ‘ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন’ অভিহিত করে তা এক্সপাঞ্জ (সংসদের কার্যবিবরণী থেকে বাদ) ঘোষণা করেন সংসদ অধিবেশনে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম এ বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি এ বক্তব্যকে ‘হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহির্প্রকাশ’ বলে অভিহিত করেন।
রোববার (১৪ জুন) সংসদ অধিবেশনে বাজেট নিয়ে আলোচনায় দেওয়া বক্তব্যের একপর্যায়ে মনিরুল হক চৌধুরী দুই যুগ আগের একটি ঘটনা তুলে ধরেন। ওই ঘটনাটি সংসদের বর্তমান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে।
মনিরুল হক চৌধুরী সেই ঘটনাটি তুলে ধরে তার বক্তব্যের একপর্যায়ে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে কথা বলেন। তাদের হিজাব-নিকাবের দিকে ইঙ্গিত করে পরিচয় শনাক্ত করতে না পারার কথা বলেন।
মনিরুল হকের এমন বক্তব্যের পরপরই জামায়াতে ইসলামী ও এনসিপির এমপিরা তীব্র প্রতিবাদ জানান। তারা আসন ছেড়ে দাঁড়িয়ে চিৎকার শুরু করেন। এ সময় অধিবেশন কক্ষে ব্যাপক হট্টগোল দেখা দেয়। ডেপুটি স্পিকার বারবার সংসদ সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না।
পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। আমরা যদি নিজেদের ডিসেন্সি ও ডিগনিটি ধরে রাখতে না পারি, তাহলে দেশের মানুষের কাছে আমাদের লজ্জিত হতে হবে। এই মহান সংসদ কোনো ব্যক্তিগত আক্রমণ বা কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলার চারণক্ষেত্র নয়।
ডেপুটি স্পিকার মনিরুল হকের বক্তব্যের ওই অংশটুকু এক্সপাঞ্জ করেন। মনিরুল হকও তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তার বক্তব্য কাউকে আঘাত করার উদ্দেশ্যে ছিল না দাবি করে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন। তিনি নিজেও বক্তব্যটি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান।
এরপর দুই মিনিট সময় চেয়ে নিয়ে মনিরুল হক চৌধুরীর বক্তব্য নিয়ে তীব্র আপত্তি তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, মনিরুল হক চৌধুরী বিভিন্ন সময় সংসদে সূক্ষ্ম রসবোধ ও ইতিহাস চেতনা নিয়ে বক্তব্য দিলেও আজকের বক্তব্যে তিনি সব সংসদীয় রীতিনীতি ও সাংবিধানিক অধিকারের সীমা লঙ্ঘন করেছেন।
বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, তিনি প্রথমত বিরোধী দলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত ইতিহাসের দোহাই দিয়ে কটাক্ষ করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, তিনি বিরোধী দলের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে কথা বলে তাদের ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতা হরণ করেছেন। এ ধরনের বক্তব্য হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ।
ডেপুটি স্পিকার পরে সংসদে উপস্থিত সব সংসদ সদস্যের উদ্দেশে রুলিং জারি করে বলেন, সংসদে বসে কেউ কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলতে পারবেন না এবং সবাইকে সংসদের মর্যাদা ও নিজস্ব ডিগনিটি বজায় রাখতে হবে।
এর আগে মনিরুল হক চৌধুরী তার বাজেট আলোচনায় দেওয়া বক্তব্যে বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিদায়ের পর দেশ পরিচালনায় তারেক রহমান অত্যন্ত সাহসিকতার পরিচয় দিচ্ছেন। কুমিল্লা-ঢাকা রেললাইন প্রকল্প গ্রহণ করায় এবং সিলেট ও নোয়াখালীর দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ ঘণ্টা আগে
রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন বিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। সিস্টেমে বিভিন্ন কারিগরি দিক ও সুবিধা তুলে ধরেন জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম।
৬ ঘণ্টা আগে
জি এম কাদের আরও উল্লেখ করেন, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার কারণ ও যে বিবরণ গণমাধ্যমে প্রকাশ করেছে, তা নিয়ে জনমনে এবং সচেতন মহলে নানা ধরনের যৌক্তিক প্রশ্ন, সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। এসব ধোঁয়াশা ও সন্দেহ দূর করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।
৬ ঘণ্টা আগে