বৃহস্পতিবার পে কমিশনের সঙ্গে বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন বেতন কাঠামো নিয়ে জাতীয় বেতন কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে জোটের ১২ জন শীর্ষ নেতা অংশ নেবেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বেতন কমিশন ২০২৫-এর চেয়ারম্যানসহ অন্য সদস্যদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা আগামীকাল বিকেলে বৈঠকে করবেন।

বৈঠকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মণ্ডল এবং মো. মাহবুব আলম।

এর আগে জাতীয় বেতন কমিশনের সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মতবিনিময়সভা আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বর্ণাঢ্য শোভাযাত্রা-আনন্দোৎসবে ঢাকায় জন্মাষ্টমী উদ্‌যাপন

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।

১৩ ঘণ্টা আগে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১২ জন

চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।

১৮ ঘণ্টা আগে

আকস্মিক বন্যা— এআইয়ের অদৃশ্য মূল্য চুকাতে হলো নেপালকে?

এই বিতর্কের কেন্দ্রে রয়েছে আধুনিক সফটওয়্যার চালু রাখার অদৃশ্য অবকাঠামো— বিশাল ডেটা সেন্টার। এআই ব্যবস্থা তৈরি ও পরিচালনায় এসব কেন্দ্রকে সার্বক্ষণিক চালু রাখতে হয়। ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও সুপেয় পানি প্রয়োজন হয়।

১৯ ঘণ্টা আগে

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে অনেকে মনে করত, সনাতন ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’। এটি দিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু দেশের সচেতন জনগণ সেই ভুল ধারণা ও কৃত্রিম মিথ ভেঙে চুরমার করে দিয়েছে।

১৯ ঘণ্টা আগে
Advertisement