চার সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

যেসব শিশুকে ইতোমধ্যে হামের টিকা দেওয়া হয়েছে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে, এরপর দেশের বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পরপর হামের টিকাদান কার্যক্রম পরিচালনার কথা থাকলেও ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়নি। ফলে শূন্য থেকে পাঁচ বছর বয়সী বিপুলসংখ্যক শিশু টিকার আওতার বাইরে থেকে যায়। এর ফলেই বর্তমানে হামের সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের সময় সরকারের হাতে হামের কোনো ভ্যাকসিন মজুত ছিল না। তবে জরুরি উদ্যোগে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে এবং দেশব্যাপী টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। ইতোমধ্যে আক্রান্ত রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, হাসপাতালে অনিয়ম, দালালচক্র ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ক্লিনিকগুলোর দালালদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি বলেন, “রোগীরা সকালে হাসপাতালে এলেও অনেক ক্ষেত্রে বহির্বিভাগের চিকিৎসকেরা দেরিতে আসেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশ ও বাথরুমের খারাপ অবস্থাও নজরে এসেছে মন্ত্রীর, এরপর দ্রুত পরিচ্ছন্নতার নির্দেশ দেওয়া হয়।

জনবল সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে স্বাস্থ্য খাতে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার প্রতিরোধমূলক ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে এবং মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিচ্ছে।

সকাল ১০টার দিকে হঠাৎ বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। প্রথমে তিনি বরিশাল জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টার পরিদর্শন করেন। এ সময় দায়িত্বে থাকা এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

পরে তিনি চিকিৎসকদের হাজিরা খাতা পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ খবর নেন।

এরপর তিনি বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শন করেন। আগামী তিন মাসের মধ্যে শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নির্মাণাধীন ক্যান্সার ও কিডনি হাসপাতালও পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিভাগীয় কমিশনার, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা প্রশাসক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিরাপত্তা আধুনিকায়ন-আইনশৃঙ্খলা সক্ষমতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং-১-এর সংকলিত প্রকল্প-তথ্য অনুযায়ী, এসব উদ্যোগের মধ্যে পুলিশ অবকাঠামো, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ তদন্ত, ই-পাসপোর্ট, স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক কার্যক্রম, মাদকাসক্তি নিরাময়, কারা অবকাঠামো এবং অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত ব

৫ ঘণ্টা আগে

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আসামির আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় দেন।

৫ ঘণ্টা আগে

সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের স্বীকৃতি, রুনা খান পেলেন ম্যাগসাইসাই পুরস্কার

২০০২ সালে রুনা খান গড়ে তোলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। এরপর থেকে এটি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে দুর্গম, নদীভাঙনপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে বহুল পরিচিত হয়ে ওঠে চরাঞ্চলের মানুষদের চিকিৎসার জন্য বড় নৌকা দিয়

৬ ঘণ্টা আগে

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ— দাবি সার্জিও গোরের

সার্জিও গোর লিখেছেন, এ সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও একটি অবিশ্বাস্য চুক্তি করেছেন। বাংলাদেশ আরও বোয়িং বিমান কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

৮ ঘণ্টা আগে
Advertisement