প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা হতে পারে ৪৫ হাজার ৯৮টি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮টি। সে হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ত্রয়োদশে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে দুই হাজার ৯৫০টি, যা আগের চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি।
মঙ্গলবার (১২ আগস্ট) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ তথ্য জানিয়েছে।
সভায় জানানো হয়েছে, এসব ভোটকেন্দ্রে মোট দুই লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ থাকবে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষ ছিল দুই লাখ ৬১ হাজার ৫৬৪টি। সে হিসাবে ভোটকক্ষ বাড়ছে ১৯ হাজার।
সভায় আরও জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে সম্ভাব্য ভোটার সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। এসব ভোটারের ভোটগ্রহণের দায়িত্ব পালনের জন্য ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ইসি সচিবালয় বলছে, ভোটকেন্দ্রগুলোতে সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে আট লাখ ৮৬ হাজার ৭৯০ জন। কিন্তু আগের সব নির্বাচনেই প্রয়োজনের তুলনায় ১০ শতাংশ বেশি কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়, যার মধ্যে প্রয়োজনীয় জনবলসহ অতিরিক্ত ৫ শতাংশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ ধারা বজায় রেখে ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে (৫ শতাংশ বৃদ্ধিসহ) প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
৫ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।
৫ ঘণ্টা আগে
এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
৭ ঘণ্টা আগে