প্রতিবেদক, রাজনীতি ডটকম

দল হিসেবে শিগগিরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং বলা যেতে পারে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। পুরোদমে শুরু হলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর রয়েছে। তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।
তিনি আরও বলেন, চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। অনেকগুলো মামলার ট্রায়াল চলছে। বেশ কয়েকটি মামলার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অনেক বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে। ফরমাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি
এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করেছে প্রসিকিউশন। পরে শুনানি শেষে তাদের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেয়ার ওপর আদেশের জন্য আগামীকাল সোমবার (৬ অক্টোবর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
অন্যদিকে, জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যও রয়েছেন।

মিশা খাতুনের মৃত্যুতে বিএসটিআই পরিবার গভীর শোক জানিয়েছে। বিএসটিআই এক বার্তায় বলেছে, এ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি মেধাবী ও সম্ভাবনাময় তরুণ জীবনের স্বপ্নযাত্রা অকালে থেমে গেল।
১৪ ঘণ্টা আগে
রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে, যেখানে ঋণের পরিমাণ ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি।
১৭ ঘণ্টা আগে
রোববার (৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কিছু আসামির গতিবিধি ও তৎপরতা সন্দেহজনক মনে হয়েছে। প্রসিকিউশনের কাছে এমন কিছু গোপন তথ্যও রয়েছে, যার ভিত্তিতে নাশকতামূলক ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।
১৮ ঘণ্টা আগে
রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্য কোনো বৈশ্বিক সংকটের আড়ালে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক অঙ্গন থেকে হারিয়ে না
২০ ঘণ্টা আগে