জুলাই হত্যাকাণ্ডে ১১৪ শহীদের মরদেহ তোলার উদ্যোগ

ডেস্ক, রাজনীতি ডটকম

সরকার জুলাই আন্দোলনে নিহতদের পরিচয় শনাক্ত করতে রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জনের মরদেহ তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রায়েরবাজার কবরস্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

যাদের পরিচয় শনাক্ত না করে দাফন করা হয়েছিল, তাদের মরদেহ কবর থেকে তোলার পর ডিএনএ পরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘দাফন করা অনেককেই শনাক্ত করা যায়নি। কিভাবে শনাক্ত করা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা আছে। এতদিন কবর থেকে মরদেহ উঠানো হোক এটা রাজি হয়নি অনেকেই। এখন মোটামুটি সবাই রাজি হয়েছে। সবাই রাজি হলে শনাক্ত করবো ডিএনএর মাধ্যমে। কেউ যদি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা অনুমতি দেব।’

যেসব মরদেহের ময়নাতদন্ত হয়নি সেগুলোর ময়নাতদন্ত হবে কি না? এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডিএনএ যেহেতু হচ্ছে মানে পোস্টমর্টেমের মতো হয়ে যাবে। এটা ডাক্তারের মাধ্যমে হবে তো, এটা একটা কমিটির মাধ্যমে হবে, তারা পুরোটা বলতে পারবেন। আমাদের অনেক শহিদ হয়েছেন, অনেক মামলার বিচার শুরু হয়ে গেছে। সব বিচার আস্তে আস্তে শুরু হবে।’

জুলাই আন্দোলনে শহিদদের মধ্যে রায়েরবাজার কবরস্থানে ১১৪ জনকে দাফন করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৪ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৪ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৫ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৬ ঘণ্টা আগে
Advertisement