প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া বাণিজ্য চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা শক্তিশালীকরণ ও বৈশ্বিক সরবরাহ চেইনে বাংলাদেশের অবস্থান উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বুধবার (১৭ জুন) সংসদ অধিবেশনে গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়।
প্রশ্নের লিখিত জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তির আওতায় মার্কিন তুলা দিয়ে তৈরি বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। এটি পোশাক খাতের জন্য একটি বড় সুযোগ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রপ্তানি বাজারের সম্প্রসারণ, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে বলে জানান তিনি।
খলিলুর রহমান আরও বলেন, ইউরোপ ও আমেরিকার প্রতিষ্ঠিত বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণপূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের মতো উদীয়মান বাজারগুলোতেও বাংলাদেশের বাণিজ্যিক উপস্থিতি শক্তিশালী হয়েছে।
বাজার সম্প্রসারণ ও শুল্ক সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে পিটিএ, এফটিএ ও সেপা চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সেপা চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে এফটিএ চুক্তির আলোচনা এগিয়ে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, কূটনৈতিক তৎপরতায় কৃষি ও অপ্রচলিত রপ্তানি খাতে নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেয়েছে এবং মালয়েশিয়ায় আম রপ্তানির কাজ প্রক্রিয়াধীন।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৩ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার
৪ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
৪ ঘণ্টা আগে