অন্তর্বর্তী সরকার দুই বছরেও গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

দুই বছর ক্ষমতায় থাকলেও অন্তর্বর্তী সরকার গ্যাস উত্তোলনে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ব্রিফিংয়ে তিনি ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের নীতিমালা প্রণয়ন, চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা এবং মৎস্য খাতের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ভাগ্য ভালো, তাদের সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি।’ তিনি জানান, গত বছর গ্যাসের দাম যেখানে ১২ থেকে ১৪ ডলার ছিল, এ বছর তা বেড়ে ২৪ ডলারে পৌঁছেছে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘জ্বালানির যথেষ্ট ভালো পরিস্থিতিতে যেতে আরও দুই বছর সময় লাগবে।’

ঢাকার বড় ও প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘এসব যান চলাচলে মানুষের কিছুটা সুবিধা হলেও যানজটসহ নানা সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং যানবাহনের কারিগরি নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে।’

তিনি জানান, সরকার দ্রুত এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করবে। কোন এলাকায় এবং কতটুকু এসব যান চলাচল করতে পারবে, পাশাপাশি যানবাহনের মান ও নিরাপত্তা কেমন হবে—নীতিমালায় তা নির্ধারণ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায় শুরুর কথাও জানান ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেয়ার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ কর্মসূচিতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।

ফ্যামিলি কার্ডের অর্থনীতিতে প্রভাব তুলে ধরে তিনি বলেন, ‘দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে তারা তা দ্রুত বাজারে ব্যয় করবেন। এতে বাজারে চাহিদা বাড়বে, নতুন ব্যবসা ও শিল্প গড়ে ওঠার সুযোগ তৈরি হবে এবং কর্মসংস্থানও বাড়তে পারে।’

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড শুধু দরিদ্র মানুষের আর্থিক সহায়তার কর্মসূচি নয়; এর মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের জীবন ও আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতে চাহিদা ও কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক প্রভাব পড়বে।’

মৎস্য খাতের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ‘কিশোরগঞ্জের কটিয়াদীর জর্জ ইনস্টিটিউট স্টেডিয়ামে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন মৎস্য পেশাজীবী, ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে পদক দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মিঠাপানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কৃষির অন্যান্য খাতের মতো মৎস্য খাতেও বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে, গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়।

৪ ঘণ্টা আগে

প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?

বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী, গত মে থেকে জুলাই পর্যন্ত এই তিন মাসেই সারাদেশে ৯৩৪টি খুনের ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ তিন মাসে গড়ে ৩০০র বেশি খুনের ঘটনায় মামলা হয়েছে। সেই হিসেবে দৈনিক খুনের ঘটনা ঘটেছে ১০টিরও বেশি।

৬ ঘণ্টা আগে

মারধর-হত্যার হুমকির মামলায় সালমান এফ রহমানের জামিন

অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ২৮ জুলাই বিআইএফএফএলের ৮০তম বোর্ড সভায় চাহিদামতো ঋণ ও বিনিয়োগ সুবিধা দিতে অস্বীকৃতি জানালে ফরমানুল ইসলামের ওপর চড়াও হন আসামিরা। একপর্যায়ে তার জামার কলার ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড় মারা হয়। তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়া হয়।

১৪ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন

খসড়া আইনে বলা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এ বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে