প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
রোববার (৩ মে) সকালে ইউনিয়নের নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানান সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ কমিটির সদস্যরা।
দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে একটি মানববন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে ডিইউজের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মহসীন আল আব্বাসের সুপারিশ পর্যালোচনা করে সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে।
সভায় ডিইউজের দীর্ঘদিনের ঝুলে থাকা ৯০ জনের সদস্যপদ চূড়ান্ত করা হয়। এ ছাড়া সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদস্যপদ বাতিলের তালিকা তৈরি, অন্য পেশায় সক্রিয়দের তালিকা এবং মালিক ও সম্পাদকদের তালিকা তৈরি করতে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করে দেওয়া হয়।
ডিইউজের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠুকে উপকমিটির আহ্বায়ক, সোহেলী চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক ও গোলাম মুজতবা ধ্রুবকে সদস্য সচিব করা হয়েছে। উপকমিটিকে পরবর্তী ইসি মিটিংয়ে তালিকা উপস্থাপনের অনুরোধ করা হয়েছে।
সভায় সারাদেশের অর্ধশত সাংবাদিককে গ্রেপ্তার, ১৩ জন সাংবাদিককে হত্যা, প্রায় ১২০০ সাংবাদিককে চাকরিচ্যুত করা, ১৬৮ পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা, জাতীয় প্রেস ক্লাবসহ সাত শতাধিক সাংবাদিকের প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল বা স্থগিত করা, অর্ধশতাধিক সাংবাদিকের দেশত্যাগে ‘বেআইনি’ নিষেধাজ্ঞা দেওয়া ও অর্ধশত সাংবাদিকের ব্যাংক হিসাব বেআইনিভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা।
সভায় ডিইউজে সভাপতি সাজ্জাদ আলম খান তপু, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সম্পাদক শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন শেখ, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল, নির্বাহী সদস্য সাজেদা হক ও রারজানা সুলতানা উপস্থিত ছিলেন। সভায় সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু টেলিফোনে যুক্ত হন।

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
৮ ঘণ্টা আগে
তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’
৮ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।
৯ ঘণ্টা আগে
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।
৯ ঘণ্টা আগে