আওয়ামী আমলের হেলমেট বাহিনীই এখন ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো
রাজশাহীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: রাজনীতি ডটকম

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অভিযোগ করে বলেছেন, বিগত আওয়ামী শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনে জড়িত ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’ হিসেবে সক্রিয় হয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, 'ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বাহিনীর সদস্যরা নতুনভাবে সংগঠিত হয়ে বিভিন্ন স্থানে মব সৃষ্টি করছে।'

তিনি আরও বলেন, 'স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। আমরা ‘প্রভুত্বে’ নয়, ‘বন্ধুত্বে’ বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি।'

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কোনো মন্ত্রী-এমপি বা মেয়রের দল নয়; এটি কর্মীদের দল। কর্মীরাই দলের প্রাণশক্তি।

ভূমিমন্ত্রী জানান, ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা খাস জমি দখল করে দলীয় অফিস করার সুযোগ থাকলেও বিএনপি তা করবে না। বরং বৈধভাবে জায়গা ক্রয় করে স্থায়ী কার্যালয় নির্মাণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলনসহ দলীয় অন্যান্য নেতা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মুক্তিযুদ্ধকে খাটো করে, এমন আলোচনা করা ঠিক হবে না: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান বলেন, ১৯৭২ সালের ২৬ মার্চ শহিদ জিয়ার লেখা ‘একটি জাতির মুক্তি’ প্রবন্ধটি প্রকাশিত হয়। সেসময় মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। তখন একজন মুক্তিযোদ্ধাও এ বইয়ের কোনো বিষয় নিয়ে বিরোধিতা করেন নাই। এতেই প্রমাণ হয় শহীদ জিয়া দেশের মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র।

২ ঘণ্টা আগে

একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে জানে ও শুনে এসেছে যে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়। ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন।

২ ঘণ্টা আগে

জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ দিন বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ এই বৈঠক অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৩ ঘণ্টা আগে

জ্বালানি তেলে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘চতুর্দিক থেকে চাপ থাকা সত্ত্বেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা করেনি সরকার। জনগণের দুর্ভোগ কোনো কারণে যাতে না বাড়ে, সেটি নিশ্চিত করতে প্রতিদিন সরকার ১৬৭ কোটি টাকা জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে।’

৬ ঘণ্টা আগে