দেশের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ কারা, তারা কী সুবিধা পান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫৯
অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রতীকী ছবি: রাজনীতি ডটকম

বাংলাদেশে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি মর্যাদা সবসময়ই বিশেষ তাৎপর্য বহন করে। সোমবার (১ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

কিন্তু এই মর্যাদা আসলে কী, কাদের দেওয়া হয়, কীভাবে দেওয়া হয় এবং এর সঙ্গে কী ধরনের বিশেষাধিকার যুক্ত থাকে— তা অনেকের কাছে স্পষ্ট নয়।

কারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি

রাষ্ট্রীয় কাঠামোয় যারা রাষ্ট্রের শীর্ষ পদে আসীন অথবা যাদের রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থানকে নিরাপত্তার দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল মনে করা হয়, তারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মতো উচ্চপদস্থ ব্যক্তিরা পদাধিকারবলেই ভিভিআইপি মর্যাদা বহন করেন। তাদের আলাদা করে ভিভিআইপি ঘোষণার প্রয়োজন পড়ে না।

তাদের পাশাপাশি বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানরাও এ মর্যাদার আওতাভুক্ত হন। এর বাইরেও সরকার যখন প্রয়োজন মনে করে, তখন প্রজ্ঞাপনের মাধ্যমে আরও ব্যক্তিকে এই তালিকায় যুক্ত করতে পারে।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২ ধারায় উল্লেখ রয়েছে, ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ অর্থ সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এবং এই আইনের উদ্দেশ্য পূরণে একই ধরনের ব্যক্তি বলে ঘোষিত অন্য কোনো ব্যক্তিও এর অন্তর্ভুক্ত হবেন।

কীভাবে ঘোষণা করা হয়

এই ঘোষণা সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয় (বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়) থেকে আসে। গেজেটে প্রজ্ঞাপন জারি হলেই সেই ব্যক্তি রাষ্ট্রীয় নিরাপত্তার এক বিশেষ স্তরের আওতায় চলে আসেন। খালেদা জিয়ার ক্ষেত্রেও সেই আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে পদাধিকার বলের ব্যক্তিদের ক্ষেত্রে সেটা আলাদা করে প্রয়োজন হয় না।

কী সুবিধা পান তারা

এ মর্যাদার মূল সুরক্ষা প্রদান করে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুযায়ী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এসএসএফের দায়িত্ব।

আইনের ব্যাখ্যায় বলা হয়েছে, শুধু শারীরিক নিরাপত্তাই নয়, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাফেরা, অবস্থান, বাসস্থান, গণসমাগমে অংশগ্রহণ— সবকিছু ঘিরে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, তথ্য সংগ্রহ, তা বিশ্লেষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এসএসএফের কর্তব্যের মধ্যে পড়ে। কারও চলাচলের সময় রাস্তা খালি করা থেকে শুরু করে অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা— এসএসএফের তৎপরতা সর্বত্র বিস্তৃত থাকে।

অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য কাউকে ক্ষতিকর মনে হলে এসএসএফ তাকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তারও করতে পারে এবং বিধান দেশের যেকোনো স্থানে প্রযোজ্য। এমনকি পরিস্থিতি নিরাপত্তার চরম ঝুঁকিতে পৌঁছালে অস্ত্র ব্যবহারেরও অনুমতি রয়েছে, প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ পর্যন্ত আইনসম্মত।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৬ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৮ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৯ ঘণ্টা আগে
Advertisement