প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে পড়া সিংহটিকে ফের খাঁচায় ফেরানো হয়েছে। স্ত্রী সিংহটির নাম ডেইজি। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে সিংহটি বেরিয়ে যায় বলে জানান চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার। এরপর দর্শনার্থীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
রফিকুল ইসলাম তালুকদার বলেন, সন্ধ্যার পর সিংহটিকে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেলে সেটিকে ধরে ফের খাঁচায় ঢুকানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।
পরিচালক আরও জানান, খাঁচার গেট সম্ভবত তালা মারা ছিল না। কোথাও কোনো ভাঙা বা গ্রিলে ফাঁকা পাওয়া যায়নি। এ বিষয়ে আজ রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় মোট ৫টি সিংহ রয়েছে বলে জানান তিনি।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৬ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৭ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৮ ঘণ্টা আগে