প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশও দিয়েছে সরকার।
বুধবার (৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানোর সরকারের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে সরকার বলছে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তাৎক্ষণিক তদন্তে পাওয়া গেছে, সংসদ সদস্য পদে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ এ হামলার লক্ষ্য ছিলেন না; বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। সরকার এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং গুলিতে আহত এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করছে।
এর আগে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বায়োজিদ এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপিঘোষিত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলির ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। একই সময়ে গুলিবিদ্ধ হয়ে সরওয়ার বাবলা নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
বিবৃতিতে সরকার এ অপরাধমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী এবং নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার দৃঢ় প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।
সরকার জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। সিএমপি এরই মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে সব রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন যেন শান্তি, মর্যাদা ও ন্যায্যতার পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সারা দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
১২ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
১৩ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৫ ঘণ্টা আগে