কার্ড পাবেন ৫০০ ক্রীড়াবিদ, উদ্বোধন সোমবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৭: ০৬

বর্তমান ও সাবেক ক্রীড়াবিদদের যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন ও করেছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে মাসিক ভাতা দেবে সরকার। তাদের সম্মানিত করতে ক্রীড়া কার্ডওদেওয়া হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ৫০০ ক্রীড়াবিদকে এ কার্ড ও ভাতার জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে এপ্রিলে ১২৯ জনের মধ্যে কার্ড বিতরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

আমিনুল হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে। তাদের সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেওয়া হবে। যারা বিভিন্ন পদক পেয়েছেন, তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে। সব খেলাকে সমান গুরুত্ব দেওয়া হবে।’

মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ করা হবে। নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়াবৃত্তি দেওয়া হবে।

এ ছাড়া ঢাকার বিভিন্ন জায়গায় দখল হয়ে থাকা মাঠ উদ্ধারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী আমিনুল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৪ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৫৫

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

১৫ ঘণ্টা আগে

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১৬ ঘণ্টা আগে
Advertisement