ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশন

আগামী ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর দুই সপ্তাহ এ তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে।

বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, এ তালিকার ওপর দাবি বা আপত্তি গ্রহণ ও দাবি বা আপত্তিগুলো ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা প্রয়োজন। এ নির্বাচনের জন্য প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর আপত্তি গ্রহণের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। এরপর আপত্তি নিষ্পত্তি শেষ হবে ১২ অক্টোবর। খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত কার হবে ২০ অক্টোবর।

চিঠিতে আরও বলা হয়েছে, এ সময়সূচি ও ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য ও সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য (সফট কপিসহ) নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠানোর জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুমোদন দিয়েছে কমিশন। এ নীতিমালা গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করতে ২৫ দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৫ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৫ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৬ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৬ ঘণ্টা আগে
Advertisement