জুলাই সনদ পাস না হলে সব আত্মত্যাগ ব্যর্থ হবে : বদিউল আলম মজুমদার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, ‘যদি গণভোটে জুলাই সনদ পাস না হয়, তবে জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে। এ জন্য জুলাই সনদ পাস করানোর দায়িত্ব সবার।’

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের গণতন্ত্র চর্চাকেন্দ্র মিলনায়তনে ‘ইয়ুথ পলিসি ডায়ালগ অন দ্য জুলাই চার্টার’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গণতন্ত্র চর্চাকেন্দ্র’ নামে একটি গবেষণাকেন্দ্র এই পলিসি ডায়ালগের আয়োজন করে।

জুলাই সনদ বাস্তবায়নের পথ দেখিয়ে গতকালই অন্তর্বর্তী সরকারকে সুপারিশমালা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তাতে সংবিধান সংস্কারের বিষয়াবলি অনুমোদনে গণভোট আয়োজনের কথা রয়েছে।

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা জুলাই সনদের প্রস্তাবনা ইতিমধ্যে জমা দিয়েছি। এখন সরকার এগুলো নিয়ে কাজ করবে। তবে আমাদের মনে রাখতে হবে অতীতেও অনেক আন্দোলন হয়েছে। সেসব আন্দোলন ব্যর্থ হয়েছে। মানুষের আত্মত্যাগের আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গেছে। কিন্তু এবার যেন ব্যর্থ না হয়।’

জুলাই সনদ পাস করতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাইয়ে অনেক মানুষ রক্ত দিয়েছে। আমরা রক্তের ওপর দাঁড়িয়ে আছি। জুলাই সনদ যেন ব্যর্থ না হয়, এটি পাস করানো আমাদের সবার দায়িত্ব। ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তোমাদের দায়িত্ব আরো বেশি। আমি জানি না, গণভোট কখন হবে। তবে গণভোটে যদি জুলাই সনদ পাস না হয়, তাহলে সব আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক সায়মা হক বিদিশা, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের প্রধান অধ্যাপক মাহবুবুর রহমান বক্তব্য দেন।

এ ছাড়া ছাত্রসংসদের প্রতিনিধি হিসেবে ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাকসুর জিএস মাজহারুল ইসলাম, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, রাকসুর এজিএস এস এম সালমান সাব্বির এবং চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বী তাওহীদ বক্তব্য দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফিজিক্সের ২ ভুল প্রশ্নে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

রুমিন ফারহানা প্রশ্নে করেন, গত কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানতে চান, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পেছানো হলে কী ধ

২ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৪ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা না করেই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা, যানজটসহ নানা ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতীতের তুলনায় কঠিন হওয়ার অভিযোগও তুলেছেন তারা।

৩ ঘণ্টা আগে

দেশে ফিরলে শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাবির ভিসি চত্বরে শিক্ষার্থীরা, পুলিশের বাধা

এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।

৪ ঘণ্টা আগে