ইসির বৈঠকে নির্বাচনি রোডম্যাপের খসড়া উত্থাপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৭: ০৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালের কর্মকর্তাদের নিয়ে নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়। তবে প্রধান নির্বাচন কমিশনার এই বৈঠকে ছিলেন না। আর ইসি সচিব আখতার আহমেদ জাপানে রয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, 'কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রবিবার-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকেও জানাতে হবে। এর পর ফাইনাল করে জানানো হবে- বলেন এই নির্বাচন কমিশনার।

আজ বৈঠকে কমিশন অনুমোদন করলে এই খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ।

খসড়া রোডম্যাপে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণার পূর্ব পর্যন্ত বিভিন্ন কার্যক্রম গ্রহণসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনদের সঙ্গে সংলাপ, তফসিল ঘোষণার আগে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ, রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা প্রণয়ন, বিভিন্ন প্রকার ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার, পরিচয়পত্র মুদ্রণ স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাদি ব্যবহার উপযোগীকরণে কমিটি গঠন করেছে ইসি।

এ ছাড়া নির্বাচনি বাজেট বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ভোটে আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম যথাসময়ে শেষ করতে পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। রাজনৈতিক দল প্রচারণা কীভাবে চালাবে তাও নির্ধারণ করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

এদিকে এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও জটিলতা দূর হচ্ছে। ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে ইসি। তবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারে পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের মধ্যদিয়ে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের তথ্য জানিয়েছে ইসি। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন- এমন সুযোগ রেখে ইসির পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৪ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৪ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৫ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৬ ঘণ্টা আগে
Advertisement