কোনো কিছু প্রচার করতে মন্ত্রণালয় থেকে বাধ্য করা হয় না: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২৩: ৪৯

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে কাউকে কল দিই না, কাউকে বাধ‍্যও করি না কোনো কিছু প্রচার বা লিখার ক্ষেত্রে। তবে গত ৬ মাসে অনেকগুলো হাউস গণ-অভ্যুত্থানের চেতনা ও ঐক‍্যকে ভণ্ডুল করতে কাজ করছে।’

রবিবার বিকেল ৪টায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক ও তাদের পরিবার এবং আহত সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা দেন।

তিনি বলেন, ‘সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন ও বেতন ভাতা নিশ্চিতে কাজ করা হবে। একই সঙ্গে গণমাধ্যমের মালিকানার সঙ্গে সাংবাদিকদের যুক্ত করারও পরিকল্পনা আছে।’ এ ছাড়া গণমাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা তৈরির আশ্বাস দেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, কারফিউয়ের সময়ে সাংবাদিকতা খুবই একপাক্ষিক হয়েছিল। বিটিভি আর আগুনসন্ত্রাস দেখাতেই ব‍্যস্ত ছিল টিভি চ‍্যানেলগুলো। তবে সে ক্ষেত্রে বেশ কিছু পত্রিকা ভালো কাজ করেছেন, সত‍্য তুলে ধরার চেষ্টা করেছেন। এ সময় দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি।

সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা আরো বলেন, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের চাইলেই চাকরিচ্যুত করাকে কিভাবে রোধ করা যায়, সে বিষয় নিয়ে আমরা কাজ চলছে।

যেসব হাউস সাংবাদিকদের বেতন দেয় না তাদের নিয়ে কী করা যায় সেই বিষয়টি দেখবেন বলে জানান তথ্য উপদেষ্টা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘জীবন বাজি দেখে সাংবাদিকরা জুলাই আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করেছেন। অথচ তাদের সুরক্ষার জন্য কোনো সরঞ্জামাদি ছিল না। তাই সাংবাদিক সুরক্ষার কথা সবার আগে চিন্তা করতে হবে।’

সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারকে ১ লাখ টাকা এবং আহতদের ২৫ হাজার টাকা করে মোট ১৯৭ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৪ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৫ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৬ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৬ ঘণ্টা আগে
Advertisement