প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়কে স্বাগত জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পাশাপাশি আগামী সরকার যেন বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়, তেমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা যতদিন আছি, বিচারকাজ পূর্ণোদ্যমে চলবে। আশা করি আগামীতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে, বিচারের গুরুদায়িত্ব থেকে তারাও যেন কোনো অবস্থাতেই পিছুপা না হয়।
এ মামলায় যারা সাক্ষী দিয়েছেন তাদেরও অভিনন্দন জানান আইন উপদেষ্টা। এ রায়ের মাধ্যমে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার হয়েছে বলে মনে করেন তিনি।
এর আগে জুলাইয়ের এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আরেক আসামির বিরুদ্ধে একই অভিযোগ প্রমাণিত হলেও তিনি ‘রাজসাক্ষী’ হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করতে বলেছেন ট্রাইব্যুনাল। তাদের এসব সম্পদ বিক্রি করে জুলাই শহিদ ও জুলাইয়ে আহতসহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে মায়ের সাথে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে ৪দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।
৩ ঘণ্টা আগে
সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে কিন্ডারগার্টেনগুলোকেও নিয়মের আওতায় আনা হবে। সব কিন্ডারগার্টেনকে নিবন্ধন নিয়ে পরিচালনা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ নিবন্ধন না নেয়, তাহলে কিন্ডারগার্টেন পরিচালনা করতে পারবে না। ২০২৮ সালের মধ্যে সব অ
১৪ ঘণ্টা আগে
ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, একটি চক্র পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। পরে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে অর্থের বিনিময়ে এসব কনটেন্ট বিক্রি করত। বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকদের
১৬ ঘণ্টা আগে