'নিয়োগকর্তা পদত্যাগ করতে বললে অবশ্যই চলে যাব'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৫: ৫৮

আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। তাই নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। তবে তাঁর নিয়োগকর্তা রয়েছেন। তাঁরা যদি মনে করেন, এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে যেতে (পদত্যাগ) বললে অবশ্যই চলে যাব বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরাব।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয় ২৯ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ঘটনার দিন পরীক্ষার্থীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে পরের দিন অর্থাৎ ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি তোলা হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি।

পরে সোমবার দিবাগত ৩টার দিকে ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের কথা ফেসবুকে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আধা ঘণ্টা পর একই তথ্য জানিয়ে একটি পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

এরপর মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রুটিন অনুযায়ী ২৪ জুলাই রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা) /ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে গভীর রাত পর্যন্ত সময় লাগার ঘটনায় ক্ষুব্ধ করে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। গতকাল মঙ্গলবার তারা শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করে।

শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘আমার পদত্যাগ চাওয়া হয়েছে। নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।’

তিনি বলেন, ‘আমার নিয়োগকর্তা রয়েছেন। তাঁরা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, আমাকে যেতে বললে অবশ্যই চলে যাব। এখানে আক্ষেপ করার, নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।’

শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘উর্ধ্বতন কমিটির সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৫ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৬ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৭ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৭ ঘণ্টা আগে
Advertisement