ডেস্ক, রাজনীতি ডটকম

গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে চাঁদাবাজির অভিযোগে গত ১ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী আলিশা।
তিনি দাবি করেন, ঘটনার দিন অপু ঢাকায় ছিলেন না, কিশোরগঞ্জের মিঠামইনে অবস্থান করছিলেন। তার ভাষায়, ‘অপু আগেই আঁচ করেছিল যে তাকে এ ঘটনার মধ্যে ফাঁসানো হবে।’
ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হলেও সেটি নিয়ে প্রশ্ন তোলেন আলিশা। তিনি বলেন, ‘ভিডিওতে যাকে দেখা গেছে, সে আসলে অপু নয়।’
বিএনপি নেতা ইশরাকের সঙ্গে অপুর সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপুর কী সম্পর্ক সেটা আমি জানি না। তবে তাকে ব্যবহার করে একটি দল নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছে।’ তবে তিনি কোন দলের কথা বলছেন তা স্পষ্ট করেননি।
সংবাদ সম্মেলনে আলিশা আরও অভিযোগ করেন, ‘৩১ জুলাই রাত সাড়ে ১১টার পর থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত অপুকে আটক করে স্বীকারোক্তি নেওয়া হয়। গোপীবাগে যে বাসায় এই ঘটনা ঘটে, সেটা তো ইশরাক ভাইয়ের বাসা।’
তার দাবি, অপুকে ইশরাক হোসেনের বাসার সামনেই আটক করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন ছবি ও ভিডিও ওই বাসা থেকেই ছড়ানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
৪ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।
৫ ঘণ্টা আগে
এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
৬ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি
৭ ঘণ্টা আগে