৫০ বছরে কয়জন প্রেস সচিব সংবাদ সম্মেলন করেছেন— প্রশ্ন শফিকুলের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি

‘গত ৫০ বছরে কয়জন প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছেন?’— এমন প্রশ্ন তুলে নিজ দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনের যৌক্তিকতা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, আগামী ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়া সফর করবেন প্রধান উপদেষ্টা।

সরকারপ্রধানের বিদেশ সফর নিয়ে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে থাকে। এবারের মালয়েশিয়া সফরের ব্রিফিং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কেন আয়োজন করা হয়েছে— এমন প্রশ্ন রাখেন একজন সাংবাদিক।

জবাবে প্রেস সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মতো প্রেস ব্রিফিং করে থাকে। আমরা করছি বলে তারা করছে না— এমন নয়। পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিবও প্রেস ব্রিফিং করছেন।

শফিকুল আলম বলেন, ‘আপনারা যেটা দেখেননি, সেটা হলো— গত ৫০ বছরে কয়জন প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছেন? দেখেছেন কখনো কোনো প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছেন?’

প্রেস সচিব আরও বলেন, ‘আমরা নতুনভাবে একটি যোগাযোগ পদ্ধতি চালু করেছি। প্রতিদিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একের পর এক খবর দিচ্ছি। আগে যারা ছিলেন, তাদের কি কখনো প্রেস কনফারেন্স করতে দেখেছেন?’

প্রধান উপদেষ্টার সফর নিয়ে তার প্রেস উইংয়ের ব্রিফিংয়ের ব্যাখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, সফরটি যেহেতু প্রধান উপদেষ্টার ইস্যু, তাই প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আমরা প্রেস কনফারেন্স করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত প্রতি বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করছে। তাদের আমরা বলিনি, ‘আপনারা করবেন না।’ অনেক সময় একসঙ্গে করলে বেটার হয়, তবে কোনো ধরনের নির্দেশনা নেই যে তারা করতে পারবেন না।

এক পর্যায়ে তিনি ওই সাংবাদিকের কাছে শফিকুল আলম প্রশ্ন রাখেন, ‘আপনি কত বছর সাংবাদিকতা করছেন? ১৫-২০ বছর?’

জবাবে ওই সাংবাদিক বলেন, ‘২৪ বছর।’ শফিকুল আলম তখন বলেন, ‘২৪ বছরে কখনো কোনো প্রেস সেক্রেটারি বা ডেপুটি প্রেস সেক্রেটারিকে প্রেস কনফারেন্স করতে দেখেছেন? একদিনও হয়নি। আমরা করছি, কারণ বাইরে (বিদেশে) এটাই হয়। বিশ্বব্যাপী এটাই প্রথা (নর্ম)।’

মালয়েশিয়ায় গত ৫ জুন জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ বাংলাদেশির আটক ও ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে জঙ্গিবাদের উত্থান নিয়ে যে উদ্বেগ, এ দুটি বিষয় পরস্পর সম্পর্কিত কি না— এমন প্রশ্নও রাখেন ওই সাংবাদিক।

জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমার মনে হয় না এ দুটি বিষয় পরস্পর সম্পর্কিত।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৩ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৪ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৬ ঘণ্টা আগে

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

৬ ঘণ্টা আগে
Advertisement