প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রায় ২৫৬ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে ২৩ ধরনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৮ মে) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ২৫ জুন দায়ের করা দুদকের মামলায় বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুদ্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা ২৫৬ কোটি টাকা হাতিয়ে নেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে তিনি বিনিয়োগ করেন এবং পরবর্তীতে বাজারে মূল্য বৃদ্ধির কর্মকাণ্ডে যুক্ত হন। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এর অংশ হিসেবেই সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের আর্থিক লেনদেন, সম্পদ ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য যাচাইয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু শেয়ারবাজার কারসাজিই নয়, সাকিবের বিরুদ্ধে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এ লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে তার সম্ভাব্য সম্পদ ও আর্থিক লেনদেন সম্পর্কেও তথ্য সংগ্রহের কাজ চলছে।
উল্লেখ্য, ২০১৮ সালে দুদকের দুর্নীতিবিরোধী প্রচারণায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত ছিলেন সাকিব আল হাসান। তবে পরবর্তীতে নানা বিতর্কের পর সেই চুক্তি নবায়ন করা হয়নি।
রাজনীতি/একে

ঢাকার দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।
৪ ঘণ্টা আগে
মাইক্রোসফট, ডিজনি, গুগল ও অ্যামাজনসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মঅভিজ্ঞ বাংলাদেশের সফল প্রযুক্তিবিদদের উদ্যোগে তৈরি হয়েছে এই এআই প্ল্যাটফর্ম। বিদেশে উচ্চশিক্ষায় সাফল্য অর্জনকারী এসব প্রযুক্তিবিদ নিজেদের শেকড়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং তাঁদের উচ্চশিক্ষার পরিকল্পনাকে আরও সুসংগঠিত কর
৪ ঘণ্টা আগে
জ্বালানি সংকট, লোডশেডিং নিয়ে সংসদে সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘গ্যাস ও বিদ্যুতের বিষয়ে মানুষ বলে, দুষ্টু লোকে বলে, ভালো লোকে বলে না— টুকু আসে, টুকু যায়। এ আসে, এই যায়। কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।’
৫ ঘণ্টা আগে
‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’ আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ কথা বলেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
৭ ঘণ্টা আগে