ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ ঘোষণা হবে রোডম্যাপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১১: ৩৭
ইসি লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এতে নির্বাচনের আগে ও পরের সব কার্যক্রম, যেমন: ভোটার তালিকা হালনাগাদ, আসন পুনর্গঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিস্তারিত রূপরেখা থাকবে।

গতকাল বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনারের বৈঠকে এই কর্মপরিকল্পনা অনুমোদন পেয়েছে। এখন টাইপিংয়ের কাজ শেষ হলে রোডম্যাপ প্রকাশ করা হবে। তার ভাষায়, ‘আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা প্রকাশ করা হবে। একটু অপেক্ষা করতে হবে।’

এদিকে সংসদীয় আসন পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাব ঘিরে দাবি-আপত্তির শুনানি একই দিনে শেষ হয়েছে। চার দিনের এই শুনানিতে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে এক হাজার ৮৯৩টি আবেদন পর্যালোচনা করা হয়। এর মধ্যে এক হাজার ১৮৫টি ছিল প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে।

রোডম্যাপে নির্বাচনের আগে ও পরে কী কী ধাপে কাজ হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। এর মধ্যে রয়েছে তফসিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন দল নিবন্ধনের প্রক্রিয়া, নির্বাচন আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কর্মসূচির ধাপ।

পাবনা ও সিরাজগঞ্জে আসনবিন্যাস নিয়ে বিশেষ দাবি উঠে এসেছে। পাবনার পক্ষ থেকে সাঁথিয়া ও বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব রাখা হয়। অন্যদিকে সিরাজগঞ্জের পক্ষ থেকে আগের আসনবিন্যাস বহাল রাখার দাবি জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৩ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৪ ঘণ্টা আগে

ভেনিসে বাঁধনকে হেনস্তাকারীরা ‘খুনিদের দালাল’: সারজিস আলম

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

৪ ঘণ্টা আগে

ইতালিতে হেনস্তার শিকার অভিনয়শিল্পী বাঁধন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু

৪ ঘণ্টা আগে
Advertisement