আসামের বৃদ্ধা সাকিনা বেগমকে ঢাকায় আদালতে পাঠালো পুলিশ

বিবিসি বাংলা

ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করা আসামের বৃদ্ধা সাকিনা বেগমকে হেফাজতে নিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাকে রাখা হয়েছে ঢাকায় আদালতের হাজতখানায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বলছে, বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে বসবাস করছিলেন সাকিনা বেগম। প্রকাশিত সংবাদ এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ায় তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়।

এমন পরিস্থিতিতে সাকিনা বেগমের ভারতে পরিবারের কাছে ফেরার প্রক্রিয়া কী হবে, এ নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশের কারণে এই মামলায় তার সাজা হওয়ারও শঙ্কা রয়েছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, আইনি প্রক্রিয়ায় নিজেকে ভারতের নাগরিক প্রমাণ এবং সেই বিষয়টি গ্রহণ করে তাকে ফেরাতে ভারতের আগ্রহ- এমন নানা বিষয়ের ওপর নির্ভর করছে সাকিনা বেগমের ফেরা।

যদিও আইনি প্রক্রিয়া শেষ করে দুই দেশের কূটনৈতিক ব্যবস্থাপনার পর সাকিনা বেগমের ফেরার প্রক্রিয়াটি, মোটেই সহজ হবে না বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বছরে ১০ হাজার শ্রমিকের বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ: প্রতিমন্ত্রী শাহে আলম

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

৫ ঘণ্টা আগে

৭ মাসে ৪৪১ পুলিশ মারধরের শিকার: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।

৫ ঘণ্টা আগে

সাভারে পুলিশ কর্মকর্তা খুন, র‌্যাব বলছে ‘টার্গেট’ ছিল না

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র‍্যাবের

৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার বেশি ‘গোপনে’ আটকে রাখলেই ‘গুম’: চিফ প্রসিকিউটর

গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৬ ঘণ্টা আগে
Advertisement