'জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনগণ একবার নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাই আমাদের শেষ কথা। তার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কে কী বলল তা নিয়ে মাথাব্যথার কিছু নেই।

তিনি আরো বলেন, জনগণই ক্ষমতার মূল উৎস। জনগণ একবার যদি চায় তারা নির্বাচনের দিকে যাবে, তাহলে তা আটকে রাখার কেউ নেই। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না।

এ সময় চাঁদাবাজ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না। যে যত বড় আর ক্ষমতাধরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজদের শনাক্ত করতে সবাই সহযোগিতা করুন। আমাদের কাছে তথ্য দিন। তথ্য পেলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সবজির বাজার অস্থিরতা নিয়ে উপদেষ্টা বলেন, সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে। উল্লেখ করে তিনি বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৪ ঘণ্টা আগে

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

৪ ঘণ্টা আগে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৬ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি

৬ ঘণ্টা আগে
Advertisement