নতুন দায়িত্বে খুবই খুশি আসিফ নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩২

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমি অত্যন্ত ক্রীড়ানুরাগী মানুষ। এই দায়িত্ব পেয়ে খুশি কিন্তু ওসমান হাদির ঘটনার পর আনন্দচিত্তে দায়িত্ব নিচ্ছি তা নয়।

রবিবার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে যুব মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা বলেন, আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অত্যন্ত সফল একজন মানুষ। তার মাধ্যমে যুব ও ক্রীড়া ক্ষেত্রে অনেক সফলতা এসেছে। সেগুলোর ধারাবাহিকতা এগিয়ে নেয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, দুই মাস খুব অল্প সময়। দুর্নীতি বিরোধী অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ ও ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের গতি আনাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৫ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৬ ঘণ্টা আগে

বিক্রমপুর-নেভি মুসলিম-রসের হাড়ির মিষ্টি তৈরি বেনামি প্রতিষ্ঠানে-নোংরা পরিবেশে

প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স না নিয়েই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে প্রতারণা করছিল।

৭ ঘণ্টা আগে
Advertisement