সীমানা বিরোধ: আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে চলমান বিক্ষোভ-বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে অ্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমেই প্রবাসীরা নিবন্ধন করে ভোট দেবেন বলেও জানান তিনি।

সীমানা নিয়ে বিরোধ, বিক্ষোভের বিষয়ে আখতার আহমেদ বলেন, ১৮টি রিট হয়েছে। আদালতের প্রতি আমরা আস্থাশীল। কাজেই সেখান থেকে নির্দেশনা আসুক, সে পর্যন্ত অপেক্ষা করি। আগামী কমিশন বৈঠকে পর্যবেক্ষকদের বিষয় তোলা হবে।

সীমানা নির্ধারণ নিয়ে যে আন্দোলন হচ্ছে তা নিয়ে কী বলবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো প্রেক্ষাপটে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বিষয়। বিষয়টা আদালতেও গেছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটা আমাদের জন্য বাধ্যবাধকতা হবে। আইনের ৭ ধারায় বলা আছে, মামলা গ্রহণযোগ্য হবে না। এখন রিট করা তো মৌলিক অধিকার।

প্রবাসীদের ভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, অ্যাপে প্রবাসীরা নিবন্ধন করবেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে। সেখানে তিনি ঠিকানা দেবেন। সেই ঠিকানায় রিটার্নিং কর্মকর্তা ব্যালট পেপার পাঠাবেন ভোটের আগেই। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে তার নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। অ্যাপ কবে উন্মুক্ত হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে, তিনি আর ভোট দিতে পারবেন না। নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ হবে, সেটা পরে জানা যাবে। নির্বাচন নিয়ে ২২ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধি দল আসবেন।

এদিকে ইসির দল নিবন্ধনের ২২টি নতুন দলের তদন্ত শেষ। আগামী রবিবার বা সোমবার নাগাদ ইসি মিটিংয়ে তোলা হবে বলেও জানান ইসি সচিব।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

৫ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

৬ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

৯ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে
Advertisement