সচিবালয়ের ভেতরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, আদেশ জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ সচিবালয়ের ফটক। ছবি: উইকিপিডিয়া

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধসহ সাত দফা নির্দেশনা দিয়েছে সরকার। সচিবালয়ে অবস্থিত প্রতিটি ভবন ও প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবালয়ের ভেতরে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মঙ্গলবার (১২ আগস্ট) এ সাত নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে প্রতিটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশ অনুযায়ী, এখন থেকে সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। সচিবালয়ের ভেতরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা, সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন ও সমিতির সভা, সম্মেলন ও বৈঠক করা যাবে না।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সচিবালয়ের ভেতরে কোনো ভবন বা প্রাঙ্গণে কোনো ধরনের লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝোলানো বা স্থাপন করা যাবে না।

এ ছাড়া সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে এবং সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের ভেতরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।

আদেশ বলছে, সচিবালয়ের ভেতরে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে। সচিবালয়ে প্রবেশের সময় গাড়ি বা ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবে।

এর আগে সরকারি কর্মচারীদের আন্দোলনের পথ বন্ধ করতে সরকারি চাকরি আইন সংশোধন করে গত ২৫ মে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরে সরকারি কর্মচারীদের নজিরবিহীন আন্দোলনের কারণে ওই অধ্যাদেশ সংশোধন করে গত ২৪ জুলাই জারি করা হয়েছে নতুন অধ্যাদেশ।

নতুন অধ্যাদেশে আগের অধ্যাদেশ সংশোধন করে কয়েকটি শব্দ বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত কর্মচারীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে। কাজ বাদ দিয়ে কেউ দলগতভাবে আন্দোলনে অংশ নিলে সরকারি চাকরি অধ্যাদেশের আলোকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

কেপিআই প্রতিষ্ঠান হিসেবে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাই শুধু সচিবালয়ে প্রবেশ করতে পারেন। এর বাইরের কারও সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী পাস রয়েছে। এ ছাড়া সপ্তাতে তিন দিন দর্শনার্থী পাস সংগ্রহ করে সচিবালয়ে প্রবেশের সুযোগ রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৫ ঘণ্টা আগে

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।

৫ ঘণ্টা আগে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৭ ঘণ্টা আগে
Advertisement