তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৮: ০০

তিন দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের পর শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ফলে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এই আন্দোলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি হলো:

১. প্রবেশ পদে একক মানদণ্ড:

ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান) পদের নিয়োগে সকলকে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। কোটার মাধ্যমে কিংবা অন্য নামে সমমান পদ তৈরি করে কোনো ধরনের পদোন্নতি দেওয়া যাবে না।

২.নিয়োগ পরীক্ষা উন্মুক্তকরণ:

টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান) পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।

৩.পেশাগত মানদণ্ড ও আইন প্রয়োগ:

ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত কেউ যেন ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া, নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইইবি-বিএইটিই’র অ্যাক্রিডিটেশনের আওতায় আনতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রকৌশল পেশার মান ও মর্যাদা রক্ষায় এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৪ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৪ ঘণ্টা আগে

ভেনিসে বাঁধনকে হেনস্তাকারীরা ‘খুনিদের দালাল’: সারজিস আলম

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

৪ ঘণ্টা আগে

ইতালিতে হেনস্তার শিকার অভিনয়শিল্পী বাঁধন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু

৫ ঘণ্টা আগে
Advertisement