যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরল লিমনের মরদেহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হয়েছে। স্বজনরা বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহ নিয়ে উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার (৩১ এপ্রিল) যুক্তরাষ্ট্র স্থানীয় সময় দুপুর ২টার দিকে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে লিমনের জানাজা হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির লোকজন এ জানাজায় অংশ নেন।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার (২ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে।

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন তারই বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টি। প্রায় ১০ দিন পর তাদের আবাসস্থল থেকে বেশ দূরে আবর্জনা ফেলার কালো ব্যাগে পাওয়া যায় লিমনের মরদেহ। আরও কয়েকদিন পর বৃষ্টির মরদেহ শনাক্ত করা সম্ভব হয়।

লিমন ও বৃষ্টির নিখোঁজ থাকার বিষয়টি তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। তাদের নিখোঁজের সঙ্গে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাংকল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো রঙের কয়েকটি ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পাওয়া যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দাবি ডিইউজের

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে একটি মানববন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে ডিইউজের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মহসীন আল আব্বাসের সুপারিশ পর্যালোচনা ক

১৩ ঘণ্টা আগে

শাপলা চত্বর নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত: মিলেছে ৩২ প্রাণহানির তথ্য

চিফ প্রসিকিউটর বলেন, এ ঘটনায় আমরা ৩২ জন নিহত ব্যক্তির তালিকা পেয়েছি। তারা শাপলা চত্বরেই নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে।

১৩ ঘণ্টা আগে

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য

রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নারী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ পড়ান।

১৪ ঘণ্টা আগে

১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এসব কর্মকর্তাকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে