প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। ১১ দশমিক ২২৭ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস ও ওষুধ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১ টনের বেশি ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে রওনা হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন
গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত কমপক্ষে দুই হাজার ২০৫ জন নিহত ও তিন হাজার ৬৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া আট হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে। পরে মঙ্গলবার ও বৃহস্পতিবার আরও দুটি ভূমিকম্প আঘাত করেছে দেশটিতে। এতে খাদ্য, পানি, বাসস্থান ও জরুরি চিকিৎসা সংকটে আফগানিস্তানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
আইএসপিআর জানিয়েছে, এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ত্রাণ পাঠানো হয়েছে আফগানিস্তানে। এসব ত্রাণ সামগ্রী হস্তান্তরের পর বিমান বাহিনীর পরিবহন বিমানটি আজই দেশে ফিরে আসবে।
সকালে বিমানটি ঢাকা ছাড়ার আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী জানিয়েছে, সরকারের পক্ষ থেকে পাঠানো এ মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতেও বৈশ্বিক যেকোনো মানবিক প্রয়োজনে পাশে দাঁড়াতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগে অঙ্গীকারবদ্ধ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।
১১ ঘণ্টা আগে
এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।
১১ ঘণ্টা আগে
স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।
১২ ঘণ্টা আগে
এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন
১৩ ঘণ্টা আগে