মেগা প্রকল্পের নামে মেগা লুট হয়েছে: সেতুমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেগা প্রকল্পের নামে লুট হয়েছে। ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। ২০ লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে।

সোমবার (১১ মে) দুপুরে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘১৬টি মেগা প্রকল্পের অর্থ ব্যয় হয়ে গেছে, কিন্তু কাজ হয়নি। ঠিকাদার পালিয়ে গেছে, কাজ শুরু করা যাচ্ছে না। একই সঙ্গে বিদেশি দাতা সংস্থা- যারা আমাদের বন্ধু হিসেবে বড় বড় প্রকল্পে সহযোগিতা করত, তারা এখন অনীহা প্রকাশ করছে ১৮ বছরের দুর্নীতি ও অ-আনুষ্ঠানিকতার প্রক্রিয়ার কারণে।’

সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক একেএম নাসিরউদ্দিন সরদার, জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান প্রমুখ।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কল লিস্ট, লোকেশন, এনআইডি— টাকা দিলেই মিলছে ব্যক্তিগত তথ্য

আপনি মোবাইল ফোনে কখন, কার সঙ্গে কথা বলছেন, কতক্ষণ কথা বলছেন, কথোপকথনের সময় কোন এলাকায় ছিলেন— এসব তথ্য চাইলেই পাওয়া যাচ্ছে। দাম? মাত্র এক হাজার টাকা। তাও এক-দুই দিনের তথ্য নয়; তিন মাস থেকে এক বছরের তথ্যও কয়েক ঘণ্টার মধ্যে ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে।

১ ঘণ্টা আগে

আইনের ভাষায় সরেছে ‘ধর্ষিতা’ শব্দ, সংবাদমাধ্যমে এখনো বহাল

২০২৫ সালে বিভিন্ন প্রতিবেদনের শিরোনামে ‘ধর্ষিতা কিশোরী’, ‘ধর্ষিতা নারী’, ‘ধর্ষিতার পাশে দাঁড়ালেন’ এবং ‘ধর্ষিতার মা’— এ ধরনের শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, ভুক্তভোগীকে পরিচয় করিয়ে দিতে তার ওপর সংঘটিত অপরাধকে পরিচয়ের অংশ হিসেবে সামনে আনা হয়েছে।

৩ ঘণ্টা আগে

রুনা খান পেলেন এশিয়ার নোবেল, বাংলাদেশের বিজয়ী এখন ১৪ জন

বাংলাদেশের প্রথম র‍্যামন ম্যাগসাইসাই বিজয়ী তহরুন্নেসা আবদুল্লাহ। ১৯৭৮ সালে গ্রামীণ মুসলিম নারীদের পর্দার বাইরে এনে সমান নাগরিকত্ব ও পরিবারে সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার জন্য তিনি এই পুরস্কার পান।

৩ ঘণ্টা আগে

নিরাপত্তা আধুনিকায়ন-আইনশৃঙ্খলা সক্ষমতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং-১-এর সংকলিত প্রকল্প-তথ্য অনুযায়ী, এসব উদ্যোগের মধ্যে পুলিশ অবকাঠামো, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ তদন্ত, ই-পাসপোর্ট, স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক কার্যক্রম, মাদকাসক্তি নিরাময়, কারা অবকাঠামো এবং অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত ব

৬ ঘণ্টা আগে
Advertisement