জাতীয় নির্বাচনে থাকছে না পোস্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশনের লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার জন্য নতুন কিছু নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আচরণবিধি অনুযায়ী, এবার আর কোনো প্রার্থী পোস্টার ব্যবহার করতে পারবেন না। এর পরিবর্তে প্রতিটি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবে।

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করলো নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াড কপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। আর বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৬ ফুট আর প্রস্থ ৯ ফুট। একটি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করা যাবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রস্তাবের সঙ্গে সমন্বয় রেখে প্রণীত এ বিধিমালা বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।

নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায়।

আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। শাস্তি হিসেবে ছয় মাসের কারাদণ্ডের আগের বিধান বহাল রাখা হয়েছে।

জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় আগের বেশির ভাগ বিধান বহাল রাখা হয়েছে। তবে বেশকিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ জানিয়েছেন, আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং এতে জরিমানা ও প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। তিনি বলেন, বিলবোর্ড ব্যবহারের কারণে ব্যয় বাড়বে কি না, তা নির্ভর করবে প্রার্থীর ইচ্ছার ওপর।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে ইসি আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কাজ শেষ করেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক মানদণ্ডে দেশে ৫৮ হাজার ৫৯৮ চিকিৎসকের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।

১১ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

১১ ঘণ্টা আগে

সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠিত

স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।

১২ ঘণ্টা আগে

গাজী নজরুলকে নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বাগ্‌যুদ্ধ’

এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন

১৩ ঘণ্টা আগে
Advertisement