সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮: ৩৭

প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। রবিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

বিকেল ৫টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, আমরা ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করছি।

তাজুল ইসলাম আরও বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচার রয়েছে, এগুলো হিট অ্যাবজর্ভ করেছে এবং এখনো হিট রিলিজ করছে। এখনো কিছুটা ধোঁয়া দেখা যাচ্ছে। তবে ভয়ের কোনো কারণ নেই। কোনো ফ্লেইম নেই। আর ফ্লেইম যদি হয়ও তাহলে আমাদের ৪টি ইউনিট এখানে অবস্থান করবে। যতক্ষণ পর্যন্ত এই ধোঁয়াগুলো থাকবে ততক্ষণ তারা থাকবে। তবে আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আর নেই। তাই আমরা এটা নির্বাপণ ঘোষণা করছি।

এর আগে, শনিবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

৯ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

৯ ঘণ্টা আগে

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

১১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

২০ ঘণ্টা আগে
Advertisement