সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৪: ০৩
নির্বাচন ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) এর অনুমোদন দেয়া হয়। ইসি সূত্রে জানা গেছে এই রোডম্যাপ আজই প্রকাশ করবে সংস্থাটি।

এর আগে, গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে চার কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের এই কর্মপরিকল্পনা চূড়ান্ত করে সংস্থাটি।

এদিকে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য ইসির সব ধরনের প্রস্তুতি চলছে। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংলাপ হবে। পরে রাজনৈতিক দলের সঙ্গে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি নিয়ে ইসিতে আজ চলছে শেষ দিনের শুনানি।

শুনানিতে শুধু সাঁথিয়াকে নিয়ে পাবনা-১ আসন গঠনের দাবি এলাকার জামায়াত সমর্থিতরা। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন ইসির শুনানিতে অংশ নিয়ে বেড়া ও সুজানগর মিলে আরেকটি আসন করার কথাও বলেন। তবে ইসির প্রকাশিত খসড়া সীমানা অনুযায়ী সাঁথিয়া ও বেড়া উপজেলার একটি অংশ ইসির প্রতি সমর্থন জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।

সিরাজগঞ্জ-২ ও ৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছে শুনানিতে। এছাড়া কুড়িগ্রাম-৪ আসনের বাসিন্দারা ২০১৪ সাল অনুযায়ী চিলমারী উপজেলার রানিগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম ৩ আসনের সাথে যুক্ত করার আবেদন জানান।

দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য গত ৩০ জুলাই সীমানার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সন্ত্রাস-চাঁদাবাজি দমনে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে দেশ জুড়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি-কার্যকর সুরক্ষা নিশ্চিত জরুরি: আসক

গুম প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; গুমের প্রতিটি অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সত্য জানার অধিকার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

৪ ঘণ্টা আগে

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৭ ঘণ্টা আগে