ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজের যোগদান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন আন্তর্জাতিক খ্যাতনামা শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ পদে যোগদান করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ইউজিসি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে আগামী চার বছরের জন্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে।

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত এ অধ্যাপক ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং দীর্ঘ ছয় বছর সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করেন। এর আগে ড. ফায়েজ ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)’-এর ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯৩ সালের ৭ মার্চ থেকে ১৯৯৮ সালের ৫ মার্চ পর্যন্ত পাঁচ বছর পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

প্রফেসর ড. ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ফেডারেশন অব বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতীয় যাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর এবং ফাউন্ডেশন ফর রিসার্চ অন অ্যাডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে ব্যাচেলর এবং ১৯৬৮ সালে একই বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৭০ সালে গবেষণার উদ্দেশে যুক্তরাজ্য যান এবং এবারডিন বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগ থেকে ‘মাটি: উদ্ভিদ ও পানির মধ্যকার সম্পর্ক’ বিষয়ে মাত্র দুই বছরেরও সামান্য বেশি সময়ের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে তার শতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে গত ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। এরপর রুটিন দায়িত্ব পালন করছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাতিল ইসির

আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে।

৬ ঘণ্টা আগে

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক আয়োজন করছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।

৬ ঘণ্টা আগে

জুলাই সনদ স্থগিত চেয়ে রিটের শুনানি ১ মার্চ

জুলাই জাতীয় সনদ বাতিলের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির তারিখ আগামী ১ মার্চ ধার্য করেছেন হাইকোর্ট।

৮ ঘণ্টা আগে

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনো চিঠি আসেনি। তবে শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি পর্যালোচনা করে সরকারের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

৮ ঘণ্টা আগে