ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকার সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা সিমা আক্তার (২৭) নামের পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকার স্টারলিং পোশাক কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিমা আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার মৃত আবু বক্কর সিদ্দিক ভুঁইয়ার মেয়ে। তিনি স্টাইলিং পোশাক কারখানার নতুন ভবনের ২২ নম্বর লাইনে কাজ করতেন।
হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে কারখানা ছুটি শেষে সড়কের পাশে বাসের অপেক্ষা করছিলেন সিমা আক্তার। এসময় নামবিহীন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সীমা আক্তারকে চাপা দেয়। এ সময় সিমা গুরুতর আহত হলে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।
১৩ ঘণ্টা আগে
২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
১৩ ঘণ্টা আগে
শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।
১৩ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১৩ ঘণ্টা আগে