ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। ২৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পদভিত্তিক প্রার্থী সংখ্যা:
সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন, ক্রীড়া সম্পাদক: ১৩ জন, ছাত্র, পরিবহন সম্পাদক: ১২ জন, সমাজসেবা সম্পাদক: ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন। এছাড়া, সদস্য পদে ২১৭ জন।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে এবং হল সংসদে ১৮টি হলের ১৩টি পদে ১১০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হল সংসদের প্রার্থী সংখ্যা:
কবি সুফিয়া কামাল হল– ৪০ জন, রোকেয়া হল– ৪৫ জন, কুয়েত মৈত্রী হল– ৩১ জন, শামসুন্নাহার হল– ৩৬ জন, ফজিলাতুন্নেসা মুজিব হল– ৩৬ জন, জগন্নাথ হল– ৫৯ জন, ফজলুল হক মুসলিম হল– ৬৪ জন, সলিমুল্লাহ মুসলিম হল– ৬২ জন, ড. মোহাম্মদ শহিদুল্লাহ হল– ৭০ জন, জিয়া হল– ৭৮ জন, জহুরুল হক হল– ৮১ জন, বিজয় ’৭১ হল – ৭৭ জন, কবি জসিমউদ্দিন হল– ৬৯ জন, এফ রহমান হল– ৬৭ জন, হাজী মোহাম্মদ মহসিন হল– ৬৫ জন, শেখ মুজিবুর রহমান হল– ৬৮ জন, সূর্য সেন হল– ৬৯ জন, অমর একুশে হলে– ৮১ জন প্রার্থী হয়েছেন।
ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে সেনাবাহিনী থাকবে বলে জানান। ক্যাম্পাসের ৭ পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী উপস্থিত থাকবে।
ভোটের সাত দিন আগে থেকে হলে কোনো বহিরাগত থাকতে পারবে না। এ ছাড়া, ভোটের দিন বৈধ ভোটার ছাড়া ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। এ নিয়ে ডিএমপি কমিশনারসহ উচ্চতর নিরাপত্তা বৈঠক হয়েছে। ডিএমপি আমাদের অধীনে কাজ করার কথা জানিয়েছেন।
বহিরাগতদের প্রবেশ রোধে মেট্রো স্টেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৮ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর বন্ধ থাকবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
ঈদুল আজহা সামনে রেখে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার হুমকি র্যাব পায়নি বলে জানিয়েছেন এলিট ফোর্সের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতিও রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
৫ ঘণ্টা আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় এবার দেখা গেছে স্বস্তিদায়ক চিত্র। চিরচেনা যানজট ও দীর্ঘ ভোগান্তির পরিবর্তে যাত্রা হয়ে উঠেছে অনেকটাই নির্বিঘ্ন ও আনন্দদায়ক। কোথাও বড় ধরনের যানজট ছাড়াই দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ সহজেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।
৬ ঘণ্টা আগে