রাজধানীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় ট্রাকের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন। রোববার দিবাগত রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রাক ঢাকা হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। মাতুয়াইল এলাকায় পৌঁছার পর সেখানে ইউটার্ন নিতে যাওয়া একটি পিকআপের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চালক ও তার সহযোগী মারা যান। তবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। বাকি আহতরা রাতেই চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এসআই আবু সায়েম আরও জানান, পিকআপটির ইঞ্জিনের অংশে ক্ষতি হয়েছে। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর সেগুলো হস্তান্তর করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

১২ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

১৩ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

১৩ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

১৩ ঘণ্টা আগে