আজ ফের বসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে দ্বিতীয় দিনের মতো বিচারকাজের জন্য বসছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এ আবেদন করা হবে। অপর দুই বিচারপতি হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ১৮ নভেম্বেরের মধ্যে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনাসহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

১ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গাজী নজরুলও গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

৩ ঘণ্টা আগে

২য় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় প্রথম স্ত্রী গ্রেপ্তার, গ্রেপ্তার হবেন গাজী নজরুলও

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

৬ ঘণ্টা আগে
Advertisement