আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারের

মাইলস্টোনের নিহত ২ শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মাননা

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করা দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ দুর্ঘটনায় আহত সবার চিকিৎসার ব্যয়ভারও সরকার বহন করবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে৷ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে।

সোমবার (২১ জুলাই) মাইলস্টোনের হায়দার আলী ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়৷ এ সময় স্কুলে থাকা বিপুলসংখ্যক শিশু শিক্ষার্থী হতাহতের শিকার হয়৷ এ সময় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের সেখান বের করে দিতে অক্লান্ত পরিশ্রম করেন মাহরীন চৌধুরী। একপর্যায়ে নিজেই অগ্নিদগ্ধ হন। বিমান বিধ্বস্ত হওয়ার সময় পাঠদান করছিলেন মাসুকা বেগম। তিনিও দগ্ধ শরীর নিয়েই শিক্ষার্থীদের করে দিতে আপ্রাণ চেষ্টা চালান।

দুজনের মধ্যে মাহরীনের শরীরের শতভাগ দগ্ধ হয়৷ মাসুকার শরীরেরও ৮৫ শতাংশ আগুনে পুড়ে যায়৷ সোমবার রাতেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহরীনের। পরদিন মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান মাসুকাও। সন্তানতুল্য শিক্ষার্থীদের জন্য নিজেদের জীবনের পরোয়া না করা এ দুই শিক্ষকের মৃত্যু শোকে আচ্ছন্ন করেছে গোটা দেশকেই।

Advisers Council

উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

দেশের ইতিহাসের ভয়াবহতম এ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন প্রাণ হারিয়েছেন। আহত ছিলেন দেড় শতাধিক, যার মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসাধীন ৫৭ জন। হতাহতদের সবার পরিবারের পাশেই দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ ছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্তও উপদেষ্টা পরিষদ। ধর্ম মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করতে বলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে