প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাসহ সারাদেশ। ভূমিকম্পে ঢাবির একাধিক হলের ভবনে ফাটল ধরেছে। কোথাও কোথাও পলেস্তরা খসে পড়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়। এতে আতঙ্কে হলের বাইরে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় লাফ দিতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তারা হাতে পায়ে ব্যথা পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের দুই শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থী ভবন থেকে লাফ দিতে গিয়ে আহত হয়েছেন।
এছাড়া স্যার এ এফ রহমান হলের ১০৫ নম্বর কক্ষের আসবাবপত্র ভেঙে পড়েছে। তবে কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্পে শামসুন নাহার হলের একটি ভবনের মিড বিল্ডিংয়ের একটি অংশে ফাটল ধরেছে। এছাড়া বারান্দায় অনেকটুকু জায়গা ফাকা হয়ে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আতঙ্কে মাঠে নেমে আসেন।
ভূমিকম্পে মাস্টার দা সূর্য সেন, বিজয় একাত্তর হল ও শেখ মুজিবুর রহমান হলে কারো কোনো ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি৷
কবি জসীম উদদীন হলের দক্ষিণ ভবনের তৃতীয় তলায় পলেস্তারা ভেঙে পড়ে যায়। শিক্ষার্থীদের দাবিতে কিছুদিন আগে দুটি বিল্ডিংয়ের মাঝের ফাঁকা বন্ধ করতে নতুন পলেস্তারা লাগানো হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, কাপড় ধুতে ওয়াশরুমে ছিলাম। হঠাৎ ভূমিকম্পে সামনে পেছনে যাওয়া শুরু করেছি। কি করব, বুঝে উঠতে পারছিলাম না।
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আশফাক বলেন, ঘুম থেকে উঠেই দেখি, ফ্যান নড়ছে। এমন মাত্রায় কখনো দেখিনি। ভেবেছি, আজকেই হয়তো জীবনের শেষদিন।
শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের সব ভবন পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৪ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৬ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৭ ঘণ্টা আগে